বাংলা নিউজ ডেস্ক:
কুষ্টিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিপুকে অপহরণের পর হত্যার অপরাধে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলার আরো ১৮ আসামির মধ্যে বাকি আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন বাপ্পী ও সুমন। রায় ঘোষণার সময় আদালতে বাপ্পিসহ ৯ আসামি উপস্থিত ছিলেন। সুমনসহ বাকি আসামিরা পলাতক।