বাংলা নিউজ ডেস্ক:
বাজারে এলো ডেলের নতুন ল্যাপটপ । যার থাকবে অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই সেভেন প্রসেসর । এটি ইন্সপায়রন সিরিজের ল্যাপটপ। মডেল ৭৩৭০।
ল্যাপটপটিতে আছে ১৩.৩ ফুল এইচডি আপিএস ট্রুলাইফ এলইডি ব্যাককিট ন্যারো বর্ডার ডিসপ্লে। ওয়েব ক্যাম হিসেবে এতে ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সুরেলা শব্দের জন্য এতে ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে।
ডেলের নতুন ল্যাপটপটিতে ৮ জিবি মেমোরি রয়েছে। আরও আছে ২৫৬ জিবি সলিড স্টেট হার্ড ড্রাইভ।
ডিভাইস কিনলে ১ বছরের ব্যাটারি ও এডাপ্টরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়াও ল্যাপটপটিতে ২ বছরের ওয়ারেন্টি মিলবে। দেশে রূপালী রঙে এটি পাওয়া যাচ্ছে। মূল্য ১ লাখ ১৪ হাজার ৫০০টাকা।
দেশে ডেলের এই ল্যাপটপটি পরিবেশন করছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।





