বাংলা নিউজ ডেস্ক:
সারাদেশ ব্যাপী পালিত হল তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাব চত্বরে হাঁসমুরগী বিতরন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ভিপি সাইফুল বলেন, বিগত দিনে জনগনের পাশে থেকে যেভাবে তাদের কল্যানে কাজ করেছেন তেমনিভাবে আগামীদিনেও যেন কাজ করতে পারেন সে জন্য সবাই দোয়া করবেন। বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা।





