বাংলা নিউজ ডেস্ক:
মাসুম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার বগুড়া শাজাহানপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে নয়মাইল জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, যুগ্ন আহ্বায়ক ইউনুস আলী খন্দকার, মোখলেসার রহমান, ফজলুর হক উজ্জল, আজিজুর রহমান বিদ্যুৎ, আলহাজ¦ তমেজ উদ্দীন, সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দীন, এম ইদ্রিস আলী সাকিদার। অন্যান্যদের মধ্যে দোয়া-মাহফিলে ছিলেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহসিন আলী, যুগ্ন আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, শহীদুল ইসলাম, আবু তোরাব, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমরান হোসেন, গোহাইল ইউনিয়ন বিএনপি যুগ্ন আহ্বায়ক কাজী মতিন, উপজেলা ছাত্রদল সভাপতি বেলাল হোসেন বাবু, শ্রমিকদল সভাপতি আব্দুস সোবহান পুটু, যুগ্ন সম্পাদক বাবলু, চোপিনগর ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম, ইলিয়াস মন্ডল, বিএনপি নেতা এনামুল হক, আব্দুল মমিন, নূরনবী সোনার, আব্দুর রাজ্জাক, বন্ধুদল সভাপতি রাছেল আহম্মেদ, যুবদল নেতা নূর মাহমুদ মুন্সী, রহমত, ছাত্রদল নেতা সাউদ, শহীদুল, রবিউল প্রমূখ।