পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশে আজ(শনিবার) পুলিশের গুলিতে ১৩ ব্যক্তি নিহত
হয়েছে। পুলিশের একটি ভবনে বোমা হামলার চেষ্টার সঙ্গে এ সব ব্যক্তি জড়িত ছিল
বলে চীনা আঞ্চলিক সরকারের ওয়েব সাইট দাবি করা হয়েছে।
চীনের সরকারি তিয়ানশান ওয়েব সাইটে বলা হয়েছে, আজ কয়েকজন ‘ঠগ’ শিনজিয়াং-এর কাশগার অঞ্চলের কাগিলিক এলাকার একটি গণ নিরাপত্তা ভবনে গাড়ি নিয়ে হামলা করে এবং বিস্ফোরণ ঘটায় । পুলিশের গুলিতে ১৩ ‘ঠগ’ নিহত হয়েছে বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় তিন পুলিশ আহত হওয়ার কথা স্বীকার করা হলেও হামলার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি। হামলাকারীরা এক বা একাধিক গাড়ি ব্যবহার করেছিল কিনা সে সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় নি।
চীনের পশ্চিমাঞ্চলীয় খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল শিনজিয়াং-এ প্রধানত তুর্কি ভাষাভাষী উইঘর মুসলমানরা বসবাস করেন। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে মারাত্মক কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। চীনের সংখ্যাগুরু হানদের হাতে নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন বলে উইঘর মুসলমানরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।
চীনা কর্তৃপক্ষ প্রতি বছরের মত এ বছরও নানা অজুহাতে শিনজিয়াং অঞ্চলের উইঘর মুসলমানদের জন্য রোজা রাখা নিষিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বলে খবর প্রচারিত হওয়ার পরই পুলিশের গুলিতে ১৩ ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটল। ২০১২ সালেও অফিস-আদালতের কর্মী ও ছাত্রদের জন্য রোজা রাখা নিষিদ্ধ করেছিল চীনা কর্তৃপক্ষ।