বাংলা নিউজ ডেস্ক:
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজিরার দিন ধার্য রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।অন্যদিকে সিপিবি-বাসদ জোট ও আটদলীয় গণতান্ত্রিক বাম মোর্চা ওই দিন বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে।ফলে রাজনৈতিক দলের হরতালের কারণে ওইদিন সকালে আদালতে হাজির হবেন না তিনি। তাই আদালতে সময়ের আবেদন দাখিল করবেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত সময়ের আবেদন মঞ্জুর করলে তিনি ওইদিন আদালতে হাজির হবেন না।আর যদি সময়ের আবেদন মঞ্জুর না করেন তাহলে বেলা ২টার দিকে আদালতের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। দুই মামলায় খালেদা জিয়া বৃহস্পতিবার পর্যন্ত জামিনে রয়েছেন।খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করে বুধবার বলেন, রাজনৈতিক দলের হরতাল থাকায় বৃহস্পতিবার সকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারবেন না। তাই আমরা সময়ের আবেদন দাখিল করব।মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।